1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈদগাঁওতে ট্রাকভর্তি মাছ লুট

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রায় ১০ লাখ টাকার সামুদ্রিক মাছবোঝাই একটি ট্রাক সংঘবদ্ধ ডাকাতদল লুট করেছে। তৎমধ্যে ৩ লাখ টাকার মাছ উদ্ধার করা হয়। ঘটনাটি দিবাগত রাত আড়াইটার দিকে ঈদগাঁও গরু বাজার সংলগ্ন ফজল মার্কেট মাছের আড়ৎ এলাকায়।

স্থানীয় সূত্র মতে, শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী ঘাট থেকে মাছবোঝাই ট্রাকটি ছেড়ে রাত ১টার দিকে ঈদগাঁও ফজল মার্কেট মাছের আড়তে পৌঁছায়। ট্রাক চালক গাড়ি রেখে বিশ্রামে গেলে সংঘবদ্ধ ডাকাতদল সুযোগ নেয়।তারা ট্রাকটি চালিয়ে নিয়ে যায় জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশের একটি নির্জন স্থানে।

পরে স্থানীয় এক ব্যক্তি ট্রাকে লেখা মালিকের নম্বরে ফোন করলে ঘটনাটি জানাজানি হয়। আড়ৎদার ও মালিকরা গিয়ে ট্রাকটি উদ্ধার করলেও ততক্ষণে ৭ লাখ টাকার মাছ লুট হয়ে যায়। ট্রাকে থাকা মাছগুলো ছিল বারো আউলিয়া, শাহ আমানত, বিসমিল্লাহ ও আল্লাহর দান মৎস্য আড়তের।

ঘটনার খবর পেয়ে রাত ৩টার দিকে ঈদগাঁও থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জের মতে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে আড়তের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পাহারা দিচ্ছিলেন এবং অন্যরা দ্রুত ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। তবে ফুটেজে ডাকাতদের স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।আড়ৎদাররা জানান, সাম্প্রতিক সময়ে বারবার ডাকাতি ও চুরির ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন ও প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

সচেতন মহলের মতে, ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নে ডাকাতি ও চুরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট