শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোপূর্বে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশ।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফি,আবছার কামাল মো. মোফাচ্ছলের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় খুন হয় একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন।

পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে এই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews