শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

রামুতে রুম টু রিডের উদ্যোগে ২০০ জন এসএসসি উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী ছাত্রীকে সংবর্ধনা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া।

রামুর পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক এবং সংস্থার এসএম কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন মেধাবী ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন শাওরিন আলম টুম্পা ও নাজমা হোসেন নয়ন।

প্রধান অতিথি ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন,
“এখনই বড় স্বপ্ন দেখার সময়। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।” তিনি রুম টু রিডের ভূমিকার প্রশংসা করে আরও শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইফফাত জেরিন বলেন,
“এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।”

বিশেষ অতিথিরা বলেন,
“মেয়েদের শিক্ষায় টিকিয়ে রাখা ও নেতৃত্ব বিকাশে রুম টু রিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের মেয়েরা আগামী দিনের নেতৃত্ব দেবে।”

রুম টু রিড পরিচিতি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে আন্তর্জাতিক সংস্থা রুম টু রিড। সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি, জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্নে সহায়তা করে। পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews