শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না— জানালেন স্মৃতি মান্ধানা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামের স্টোরিতে মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’

ইনস্টাগ্রাম স্টোরিতে স্মৃতি মান্ধানার বিবৃতি।

স্মৃতি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে’।

সম্প্রতি স্মৃতি ও পলাশের বিয়ে ঘিরে নানা আলোচনা চলছিল। গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা থাকলেও মান্দানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও পলাশের ‘চিটিংকাণ্ডে’ অনুষ্ঠান স্থগিত করা হয়। শেষ পর্যন্ত বাতিল হলো সেই বিয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews