1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

চকরিয়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

চকরিয়া থানা পুলিশের অভিযানে তিনমাস আগে চুরি হওয়া প্রায় ১লাখ ৮০ হাজার টাকা দামের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। থানার এসআই আনোয়ারের নের্তৃত্বে একদল পুলিশ (৬জানুয়ারি)বুধবার উপজেলার খুটাখালী ইউনিয়নের জনৈক রায়হান উদ্দিনের বাড়ী থেকে এটি উদ্ধার করা হয়।

গাড়ীর মালিক দাবীদার একই ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন জানান, গাড়িটি তারই ছোটভাই সালাহউদ্দিনের নামে কাগজপত্র। তিনি (গিয়াসউদ্দেিন) দেশের বাইরে থাকেন। দেশে আসরে ওই গাড়ী তিনি ব্যবহার করেন। বাড়ী পাহাড়ি এলাকায় হওয়ায় গাড়িটি পার্কিং করা হয় নিকটস্থ জনৈক শহীদুল ইসলামের বাড়ীতে।
তিনমাস পূর্বে শহীদুল ইসলামের বাড়ী থেকে চুরি হয়ে যায়।
গিয়াসউদ্দিন জানান, গত ৫জানুয়ারি গাড়ির সন্ধান পেয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার এস আই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ (৬জানুয়ারি) বুধবার ভোর ৩ টায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল আজিমের ছেলে রায়হানউদ্দিনের বাড়ী থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ি নং চট্টমেট্রো এল এ-১২-০৬০৪।
গিয়াসউদ্দিন অভিযোগ করেন-গাড়ী উদ্ধারের পর চোরের বিরুদ্ধে মামলা হওয়ার কথা, কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।
এব্যাপারে অভিযান পরিচালনাকারি এস আই আনোয়ার জানান, বুধবার ভোর ৩ টায় অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার করেছি, তবে থানায় আনার পর গাড়িটি আরকজন মালিকানা দাবী করছে, এ ব্যাপারে যাচাই-বাচাই চলছে।
মামলা না নেওয়ার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন-একই গাড়ির দুইজনে মালিকানা দাবী করা হচ্ছে। কাগজপত্র যে পক্ষের সঠিক হবে তাকে আইনী পন্থায় গাড়ি হস্তান্তর করা হবে। সত্যিকার চুরির বিষয় হলে চুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট