1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আজিজ নগরে বনবিভাগের অভিযানে এক কোটি টাকার বনভূমি উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

মনিরুল আমিন, চকরিয়া:

চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর নির্দেশে আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট এর পৃথক দুটি অভিযানে তিন একর জবরদখলকৃত বনবিভাগের এক কোটি টাকা মূল্যের জায়গা পুনরুদ্ধার করা হয়েছে।

গত ৩ ও ৬ জানুয়ারি আজিজ নগর অভয়ারণ্য বিট এর আর এস-৭০৬১ ও ৭০৭১ দাগের গাইনাকাটা,কলাতলি,ভিলেজারপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তুলা পাঁচটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন-চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার,হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা কবির হোসেনসহ বিটের স্টাফ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গাইনাকাটা,কলাতলি,ভিলেজার পাড়া এলাকায় বনবিভাগের জায়গা জবরদখল করে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করছিল। খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে অবৈধভাবে নির্মিত পাঁচটি বসতবাড়ি ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং বনবিভাগের ৩ একর জায়গা পুনরুদ্ধার করা হয়।

পুনরুদ্ধারকৃত বনবিভাগের এই জায়গায়র মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া বলেন,বনবিভাগের জায়গা জবরদখলে জড়িত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,যারা বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। বনবিভাগের জায়গা বনবিভাগ কে ফেরত দিতে হবে। আমরা চাই আগামী দিনে আর কেউ বনবিভাগের জায়গা দখল করতে যেন না পারে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট