1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় সারাদেশে ৩য় স্থান অর্জনকারী শিলখালী উচ্চ বিদ্যালয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ  

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

মনিরুল আমিন:

৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় সারাদেশে ৩য় স্থান অর্জনকারী পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সালাহউদ্দিন আহমদ।

তিনি শনিবার রাতে পেকুয়া সিকদারপাড়াস্থ নিজ বাস ভবনে তাদেরকে ফুলেল শুভচ্ছা জানান। এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রীড়ার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি সবাইকে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে। সালাহউদ্দিন আহমদ এসময় এই ক্রিকেট দলকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন।

এসময় শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম,৮৩ ব্যাচের প্রাক্তণ ছাত্র কমর উদ্দিন,৮৮ ব্যাচের ইকবাল হোছাইন,৯০ ব্যাচের আলাউদ্দিন চৌধুরী,৯৩ ব্যাচের মো: বেলাল উদ্দিন,২০০৩ ব্যাচের আহছান উল্লাহ,৯৬ ব্যাচের আবু ছিদ্দিক রনি,আহছান উল্লাহ খোকন,২০০১ ব্যাচের মনছুর আলম ইউনুছ,স্কুলটির ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহ,কোচ আমির আব্দুল্লাহ,ক্যাপ্টেন ফাহিম ওসমান জয় ও অংশগ্রণকারী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

জানা যায়,পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল শীতকালীন এই জাতীয় প্রতিযোগীতায় পেকুয়া জিএমসিকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ান,মহেশখালীকে হারিয়ে জেলা,খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলাকে হারিয়ে উপ-অঞ্চল চ্যাম্পিয়ান ও সিলেট ভ্যানুতে কুমিল্লা ও সিলেট উপ-অঞ্চলকে হারিয়ে অঞ্চল চ্যাম্পিয়ান হয়। গতকাল দিনাজপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় ৪টি অঞ্চলের মধ্যে শিলখালী উচ্চ বিদ্যালয় বকুল অঞ্চল নামে দেশ সেরার তালিকায় তৃতীয় স্থান লাভ করে। তাদের এই অর্জনে সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট