শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

এর আগে এএফপি’’র এক  আলোকচিত্রী জানান, বিমানবন্দরের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন প্রতিহত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধডজন বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় প্রায় ছয়টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা এখনও অব্যাহত আছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রবিবার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ হামলা জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। -তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews