শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক -১

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

চকরিয়া পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিককে পিটিয়ে জখম করার  অন্যতম আসামি সাইফুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত)  মনির হোসেন।

শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম সোবহানীয়া ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া সাইফুল ইসলাম একই এলাকার মো. ইদ্রিসের ছেলে বলে জানায় পুলিশ টিম।

 

উল্লেখ্য গত  ২২ ফেব্রুয়ারি হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় বালু মহাল, পাহাড় ও বনভূমি দখল নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক। বালুদস্যু নাজেম উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল সাংবাদিক ছোটন কান্তি নাথ, জিয়াবুল হক ও ইকবাল ফারুকের ওপর নৃশংস হামলা চালায় এসময় তারা গুরুতর আহত হন।

 

এই ঘটনায় আহত সাংবাদিক ইকবাল ফারুক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে চকরিয়া থানায় ২৫ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ শুক্রবার ভোরে সাইফুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল দ্রুত খাটের নিচে আশ্রয় নিলেও পুলিশ তাকে সেখান থেকেই বের করে নিয়ে আসে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, ধৃত আসামি সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews