1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সংরক্ষিত বনের জমি দখল করে ঘর নির্মাণের হিড়িক মানবিক সহায়তা নিয়ে মুনতাহার পাশে “এপেক্স ক্লাব অব রামু”এপেক্সিয়ান কায়সার কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী চকরিয়ায় চিংড়িঘের মালিককে পানিতে ডুবিয়ে হ’ত্যা হামের প্রকোপ বাড়ছে, চকরিয়ায় সন্দেহজনক ১৩ জনের নমুনা সংগ্রহ ‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা লামা সরই ইউনিয়নে জমি বিরোধ: আদালত অবমাননার অভিযোগ রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ঈদগাঁও সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত -৫ বরিশাল অঞ্চলে নতুন পোস্টিং চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের বিদায় সংবর্ধনা

মানবিক সহায়তা নিয়ে মুনতাহার পাশে “এপেক্স ক্লাব অব রামু”এপেক্সিয়ান কায়সার

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রামু,( কক্সবাজার)  প্রতিনিধি :

মানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন
করলেন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন “এপেক্স ক্লাব অব রামু”-এর ফাউন্ডার সদস্য এপেক্সিয়ান আবুল কায়সার।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) তিনি সুদূর আমেরিকা থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার শিশু সিদরাতুল মুনতাহার চিকিৎসা সহায়তার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন। অতীতেও তিনি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন।

জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে “এপেক্স ক্লাব অব রামু” নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে ক্লাবের অন্যান্য সদস্যদের পাশাপাশি আবুল কায়সারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তার এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এপেক্সিয়ান আবুল কায়সারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার দান কবুলের প্রার্থনা জানান।

উল্লেখ্য, “এপেক্স বাংলাদেশ” সেবা, সু-নাগরিকত্ব ও সৌহার্দ—এই তিন মূলমন্ত্রকে ধারণ করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। ১৯৩০ সালে অস্ট্রেলিয়ায় এর যাত্রা শুরু হলেও বাংলাদেশে কার্যক্রম শুরু হয় ১৯৬২ সালে। বর্তমানে দেশে ৯টি জোনে বিভক্ত হয়ে ১৫০টিরও বেশি ক্লাব সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত, “এপেক্স ক্লাব অব কক্সবাজার”-এর স্পন্সরশিপে “এপেক্স ক্লাব অব রামু” ২০২২ সালের ২৯ জুলাই কক্সবাজারের কলাতলীর হোটেল সি উত্তরা’র দ্বিতীয় তলায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মোখতার আহমদ, সেক্রেটারি অ্যান্ড ডিএনআই এপেক্সিয়ান মোঃ নাছির উদ্দিনসহ সকল সদস্য এপেক্সিয়ান আবুল কায়সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট