শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
“চাওয়া পাওয়া” লেখক আলেয়া মান্নান পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাতামুহুরি রেল স্টেশনে মহানগর এক্সপ্রেস যাত্রা বিরতির দাবি তুলছে স্থানীয় মহল চকরিয়ায় কলেজছাত্র আরমানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা, ব্যাপক ক্ষতি

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের গজালিয়ায় কৃষক সমুদুলের পেঁপে বাগানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একরাতের ব্যবধানে তার তিন শতাধিকের মত পেঁপে গাছ কাটলো। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।
স্থানীয় সূত্র মতে,দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এই বাগান ছিল সমুদুল করিমের পরিবারে এক মাত্র আয়ের উৎস। হঠাৎ করে এমন ধ্বংসযজ্ঞে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। সকালে বাগানে গিয়ে সবগাছ কাটা অবস্থায় দেখে তিনি হতাশ হয়ে পড়েন।

ভুক্তভোগী কৃষক জানান, বাগানই ছিল আমার সবকিছু। কে বা কারা এমন ক্ষতি করলো বুঝে উঠতে পারছিনা। আমি পুরোপুরি নিঃস্ব। এমন
ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews