1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ  জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

মৌমাছির কামড়ে জামায়াতের ৩ নেতাকর্মী আহত

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সংসদ সদস্যের কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির কামড়ে জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।  স্থানীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহীর কর্মসূচিতে অংশ নিতে তারা বীররহিম এলাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি সালেহীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র তিন জামায়াত নেতাকর্মী হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন। এ সময় মোটরসাইকেল থেকে নেমে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে আগুন জ্বালিয়ে মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৌমাছির কামড়ে তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বজরা ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম বলেন, ‘মোটরসাইকেলে করে যাওয়ার পথে মৌমাছির কামড়ে আমাদের তিন নেতাকর্মী আহত হন। চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরেছেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট