বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে থাকলেও স্বস্তিতে প্রথম দিন শেষ অস্ট্রেলিয়ার ​লামা চাম্বি মৌজায় ​৭১৭ নং আর হোল্ডিং এর ৪ একর পুনর্বাসন ভূমি হারালো মৃত রবি উল্যার পরিবার: জালিয়াতির মাধ্যমে জবর দখলের অভিযোগ চকরিয়া ও মাতামুহুরিতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চকরিয়ায় মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দলে এক দ্বৈত নাগরিক

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে
জন্ম জার্মানিতে, তার বাবা জার্মান, খেলছেন জার্মান ক্লাবে, বয়সভিত্তিক ফুটবলেও খেলেছেন জার্মানির হয়ে। কিন্তু জার্মানি জাতীয় দলে কখনোই ডাক পড়েনি।

 জার্মানি জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ না হওয়ায় শেষমেশ মায়ের দেশ দক্ষিণ কোরিয়াকে বেছে নেন। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ।এবার আরো বড় স্বপ্ন পূরণ হতে চলেছে জেন্স ক্যাস্ট্রপের। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

এর মধ্য দিয়ে ইতিহাসও গড়ে ফেলেছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের এই ফুটবলার। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলার এখন ক্যাস্ট্রপ। 

প্রত্যাশিতভাবে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে নেতৃত্ব দেবেন সন হিউং-মিন। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় (৫৪)। 

চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সন ছাড়া দলে স্ট্রাইকার হিসেবে ওহ হিউন-গিউ এবং চো গুয়ে-সাংকে রাখা হয়েছে। এতে আক্রমণে সনের ওপর কোরিয়ানদের অতিমাত্রায় নির্ভরতা আরো স্পষ্ট হয়েছে।

ক্যাস্ট্রপ ছাড়া স্কোয়াডে আর কোনো চমক নেই বললেই চলে। পিএসজি মিডফিল্ডার কাং লি ইন ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার কিম মিন-জায়ে প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন।

এ ছাড়া মূল একাদশে গোলপোস্টের নিচে দাঁড়ানোর লড়াইয়ে জো হিউন-উ এবং কিম সেউং-গিউয়ের মধ্যে লড়াই হবে। 

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : কিম সেউং-গিউ, সং বাম-কুন, জো হিউন-উ।

রক্ষণভাগ : কিম মুন-হোয়ান, কিম মিন-জায়ে, কিম তে-হিয়ন, পার্ক জিন-সিওপ, সিওল ইয়ং-উ, জেনস ক্যাস্ট্রপ, লি কি-হিয়োক, লি তে-সেওক, লি হান-বিওম, চো ইউ-মিন।

মাঝমাঠ : কিম জিন-গিউ, বে জুন-হো, পাইক সেউং-হো, ইয়াং হিউন-জুন, ইওম জি-সাং, কাং লি ইন, লি ডং-গিয়ং, লি জে-সাং, হাওয়াং ইন-বিওম, হাওয়াং হি-চ্যান।

আক্রমণভাগ : সন হিউং-মিন (অধিনায়ক), ওহ হিউন-গিউ, চো গুয়ে-সাং।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews