সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ Online Casino PayPal Auszahlung Guide for Secure Withdrawals casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে নরওয়ে। নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়ে এবার শেষ ষোলোর লড়াইয়ে তাদের সামনে দাঁড়িয়ে এক কঠিন পরাশক্তি–ব্রাজিল। শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়েজিয়ানরা। কাগজ-কলমে ব্রাজিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হলেও, প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভীত নন নরওয়ে কোচ স্টেল সোলবাকেন। উল্টো নেইমার-ভিনিসিউসদের দলটিকে ‘খুব বড় মাপের’ কিছু ভাবতেই নারাজ তিনি। ‘আমার মনে হয় না ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট; যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা লম্বা সময় ধরে বেশ ভালো ছন্দে আছি। দলের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, খেলার নিজস্ব একটা ধরনও দাঁড়িয়ে গেছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের ম্যাচে দারুণ সাহায্য করবে।’ নরওয়ে কোচের এই বাড়তি আত্মবিশ্বাসের পেছনে অবশ্য এক অদ্ভূত মনস্তাত্ত্বিক স্বস্তি কাজ করছে। ফুটবল ইতিহাসের পরিসংখ্যানে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখন পর্যন্ত দল দুটির মধ্যকার দুবারের দেখায় প্রতিবারই জিতেছে ইউরোপের দলটি। বিশেষ করে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান সোলবাকেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews