সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

এআই ব্যবহার করে ফেক আইডি থেকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, থানায় জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বেতুয়াবাজার বালিকা মাদ্রাসার শিক্ষক ক্বারী নুরুল আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার এক প্রতিবাদলিপিতে ক্বারী নুরুল আলম জানান, “রামপুরের আপডেট সব খবর” নামে একটি ফেক আইডি থেকে তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করে একটি ছবি প্রকাশ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

তিনি আরও জানান, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে তার দাবি। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট ফেক আইডির বিরুদ্ধে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ক্বারী নুরুল আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews