শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“চাওয়া পাওয়া” লেখক আলেয়া মান্নান পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাতামুহুরি রেল স্টেশনে মহানগর এক্সপ্রেস যাত্রা বিরতির দাবি তুলছে স্থানীয় মহল চকরিয়ায় কলেজছাত্র আরমানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো।

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু(কক্সবাজার)  প্রতিনিধি :
একদফা, একদাবি—বাঁকখালীর সঙ্গে নয়, রামুর সঙ্গেই বহাল রাখতে হবে কাউয়ারখোপ ইউনিয়নকে।
জনমত যাচাই না করে রামু উপজেলার পূর্বাঞ্চলের কাউয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা “বাঁকখালী” গঠনের উদ্যোগের প্রতিবাদে কাউয়ারখোপ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কাউয়ারখোপ ইউনিয়নবাসীর মতামত ও জনমত উপেক্ষা করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ গ্রহণ করা হলে তা স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে। দীর্ঘদিন ধরে কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার সঙ্গে প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সম্পৃক্ত। তাই কাউয়ারখোপ ইউনিয়নকে কোনোভাবেই রামু উপজেলা থেকে বিচ্ছিন্ন করে নতুন উপজেলার সঙ্গে যুক্ত করা যাবে না।
সভায় উপস্থিত কাউয়ারখোপবাসী ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন—
“আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো।”
তারা জনমত যাচাই ছাড়া কাউয়ারখোপ ইউনিয়নকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ বন্ধ করে কাউয়ারখোপ ইউনিয়নকে রামু উপজেলার সঙ্গেই বহাল রাখার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews