বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লামায় অবৈধ বালু মজুতের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

লামা উপজেলায় ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (২০ জুলাই) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল যে, মোঃ জহির নামের ব্যক্তি ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে আসছিলেন। স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও অবৈধ বালু মজুত বন্ধ হয়নি।অভিযানকালে বান্দরবান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত বালু ছাগল খাইয়া মৌজার হেডম্যানের জিম্মায় রাখা হয়েছে।এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, “অবৈধভাবে বালু মজুত করে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। মোঃ জহির দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজটি করে আসছেন। আমরা আগেও অভিযান চালিয়েছি, কিন্তু তিনি তা বন্ধ করেননি। এবার জব্দকৃত বালুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews