শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

টিকটক,ফেইসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবার শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধে কঠোরভাবেই নিদের্শনা জারি করা হয়েছে। শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে টিকটক ও ফেইসবুকের আসক্তি কমাতে এমন উদ্যোগ গ্রহণ করায় সত্যি সাধুবাদ জানালেন সচেতন মহল।
২১ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ  সিরাজুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এছাড়া ফোন ব্যবহার বন্ধে অভিভাবকদের সহযোগিতা ও কামনা করা হয়।

বিদ্যালয়ে অধ্যয়নরত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। যার ফলে বিদ্যালয়ের ভাবমূর্তি চরম ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল। যদি কোন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে তা জব্দ করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews