বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

বই বিক্রির ঘটনায় পোকখালীতে মাদ্রাসার ভার প্রাপ্ত সুপারসহ গ্রেফতার-৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওতে সরকারি সরবরাহকৃত নতুন বই বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন পোকখালী নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভারপ্রাপ্ত সুপার রুকন উদ্দীন প্রায় ১২শ কেজি নতুন বই মহেশখালীর এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে এলাকাবাসী তাদের ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

সোমবার দায়িত্বরত উপজেলা শিক্ষা অফিসারে দায়ের করা মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। আটককৃতরা হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুকন উদ্দীন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা ব্যবসায়ী মো. ইমরান, পরিবহনের গাড়ি চালক আজমত আলী।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অফিসারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়েছে।

মাদ্রাসায় কর্মরত এক শিক্ষকের মতে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বিষয়ক দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি পক্ষ প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে আটক করিয়েছে। তিনি সাড়ে আট হাজার টাকার বই বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন। দাবি করেন সরকারি বইয়ের সাথে বিগত বিভিন্ন পরীক্ষার মূল্যায়নকৃত খাতা ও ছিল। যা একটি পিকাপে ভর্তি করা হচ্ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews