বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লামা উপজেলা সহকারী শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

লামা উপজেলা সহকারী শিক্ষক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে লামা রুপসি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদকে আহ্বায়ক এবং লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজগর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) লামা বাজার শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন:যুগ্ম আহ্বায়ক: নাসির উদ্দিন দস্তগীর, আবু বক্কর সিদ্দিক, মিমিচাইন মারমা।সদস্য: বাচিং মারমা, কোহিনুর আক্তার, মোহাম্মদ সালাউদ্দিন, মোছলেহ উদ্দিন সুমন, উজ্জ্বল দে এবং ইয়ামিন হোসেন।কমিটি গঠনকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews