1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সিরাজী, সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি মো. গোলাম কুদ্দুস ও নুরুল আবচার।

যুগ্ম সম্পাদক আবু তাহের ছিদ্দিকী, মাওলানা এহেছানুল করিম ও আকতার হোসেন।
সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম সাঈদ (১) ও ছরওয়ার আলম খোকন (২)।
অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক লিয়াকত হোসেন এবং দপ্তর সম্পাদক মৌলানা নুরুল ইসলাম নুরী।

ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীরা আনন্দে উৎফুল্ল হয়ে মিষ্টি মুখ করান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট