1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

চকরিয়া পৌরসভা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক এডভোকেট মনোহর আলম ও সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু। বৃহস্পতিবার (২১ আগস্ট) যুবদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন উক্ত পৌরসভার কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দলের দপ্তর সম্পাদক এ কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। কমিটি ঘোষিত হওয়ার পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ আমাদের দু’জনকে যে গুরু দায়িত্ব দিয়েছে, তা অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকবো। পাশাপাশি পৌর যুবদলকে আরো গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাব। তিনি আরো বলেন, বহু প্রত্যাশিত পৌর যুবদলের কমিটি ঘোষণা করায় বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব এম.মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম, আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট