বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে গতকাল ২৬ আগষ্ট দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দলটি মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঝুপড়ি ঘরটি তল্লাশি করে ১টি চায়নিজ কুড়াল, ৩টি রামদা ও ১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews