বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ভুটানে তহুরাদের ৪০-০ গোলের অবিশ্বাস্য জয়

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ভুটানের নারী ফুটবল লিগে খেলছে বাংলাদেশের ১৬ জন নারী ফুটবলার। এর মধ্যে লিগের বর্তমান চ্যাম্পিয়ন র‌য়েল থিম্পু কলেজ এফসি ক্লাবে খেলছেন পাঁচজন ফুটবলার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) খেলা ছিল থিম্পু কলেজের। সেই ম্যাচে ৪০-০ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশি ফুটবলার তহুরা খাতুনরা।

ম্যাচে তহুরাদের প্রতিপক্ষ ছিল সামসে উইমেন ফুটবল ক্লাব। ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ড জয় এটি। ম্যাচে থিম্পুর একাধিক খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের দুই ফুটবলারও আছেন সেই তালিকায়।

ক্লাবটিতে বাংলাদেশের পাঁচজন ফুটবলার খেললেও সামসে উইমেন ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেছেন দুইজন ফুটবলার, তহুরা খাতুন আর শামসুন্নাহার জুনিয়র। গোলবন্যার ম্যাচে তারাও জাল খুঁজে নিয়েছেন বেশ কয়েকবার, দুইজনই করেছেন জোড়া হ্যাটট্রিক।

র‌য়েল থিম্পু কলেজ এফসি ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আপডেট অনুযায়ী, শামসুন্নাহার জাল খুঁজে নিয়েছেন ৭ বার আর তহুরা ৬ বার।

ম্যাচ শেষে তহুরাকে জিজ্ঞেস করা হলে সঠিক হিসেব তিনি নিজেও দিতে পারেননি। পরে অবশ্য বলেছেন, ‘৫ গোল হতে পারে!’

ভুটানের ক্লাবটির হয়ে তহুরা, শামসুন্নাহার বাদেও খেলছেন আরও তিন ফুটবলার— শাহেদা আক্তার রিপা, স্বপ্নারানী ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তবে আফঈদা কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ভুটানের লিগে খেলবেন না তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews