Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ

By ভোরের কণ্ঠ
September 26, 2025 1 Min Read
0

 

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন,
“কোনো আদিত্যেবাদী শক্তির ইশারায় যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ। দুই সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কোনো তাঁবেদারি শক্তির ইশারায় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ প্রতিহত করবে। অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন—
পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলার প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক,
উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,
মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান
,হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামায় চাঁদাবাজ-দখলদার ফজর আলীর ত্রাসের রাজত্ব: সাংবাদিক ও পুলিশকে হুমকি

Next

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *