শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

মহেশখালীর নয়াপাড়ায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

এইচ.এম. আকতার মিয়া, মহেশখালী(কক্সবাজার) :
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মাটিতে লুটে থাকা অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা যায়নি এটি হত্যা নাকি আত্মহত্যা। ময়নাতদন্তের পরই ঘটনার মূল রহস্য জানা যাবে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নয়াপাড়া-চান্দাকাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে শোক ও উত্তেজনা দেখা দেয়।
পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ইসমত আরা (৩২) তার ৬ বছর বয়সী ছেলে আবরারকে গলা টিপে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন। তবে স্থানীয়দের মতে, মহিলার মাথায় গভীর আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন থাকার কারণে এটি হত্যাকাণ্ডের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিহতরা হলেন কুতুবজোম নয়াপাড়া-চান্দাকাটা এলাকার আনচার উল্লাহর কন্যা ইসমত আরা (৩২) এবং তার ছেলে আবরার (৬)। নিহত মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইসমত আরার পিতা আনচার উল্লাহ জানান, তার মেয়ে ৬ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক রহিম উল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে বিবাহ বিচ্ছেদ হয় এবং এরপর থেকে ইসমত তার বাবার বাড়িতে থাকতেন।
তিনি আরও বলেন, তার মেয়ে মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারাতেন। আজ হঠাৎ খবর পান, মেয়ে ও নাতি মাটিতে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন মেয়ের মাথায় আঘাতের চিহ্ন এবং ছেলের মৃতদেহ।
স্থানীয়রা জানান, ইসমত আরা ও রহিম উল্লাহ ১০ বছর আগে বিবাহ করেন এবং তাদের সংসারে দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বড় ছেলে পাঁচ বছর আগে পুকুরে পড়ে মারা যায়।
মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয়রা মৃত মা ও ছেলের খবর পুলিশকে দেন। পুলিশ লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews