1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ রবিবার বিএনপির জনসমাবেশ রামুর ফতেখাঁকুল ৯ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হামিদুর রহমান আযাদ এমপি না শুধু, মন্ত্রী হবেন—বড় মহেশখালী জনসভায় ডা. শফিকুর রহমান বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক

অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ : দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভালো ফর্মে থাকা টাইগার যুবারা সবশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৭টিতে। সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে তারা এবারও শিরোপার অন্যতম দাবিদার। তরুণ তুর্কি, হালের সেনসেশন বইভব সুরিয়াবংশী দলটির বড় শক্তি।

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব। আমরা অনেকদিন আগে এসেছি, তাই প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট