রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলার কাকারা শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয়ের অফিস কক্ষে সভায় উপস্থিত ১২ সদস্যের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাকারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শোয়াইবুল ইসলাম এমএ সভাপতি ও মোহাম্মদ ইসহাককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য খাজা আলী।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফ উদ্দিন।
কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নুরুজ্জামান , শিক্ষক প্রতিনিধি ছাদেকা পারভীন, বিদ্যোৎসাহী মহিলা সদস্য তুহিন জান্নাত , পুরুষ অভিভাবক সদস্য বাদশা মিয়া, মহিলা অভিভাবক সদস্য রিজিয়া বেগম,ইসমত আরা, ইউপি প্রতিনিধি আবু নাঈম রমি এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সদস্য সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
কমিটি গঠন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফ উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটিকে বরণ করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা।###
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews