রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন-এর উদ্যোগে বুধবার (২২ জুলাই) দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

এছাড়া ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক সেকাব উদ্দিন,চকরিয়া উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বাপ্পি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইস্কান্দার মির্জাসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানবিক দায়বদ্ধতা থেকে আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews