মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চকরিয়া উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে এবং আন্তর্জাতিক রেসকিউ কমিটি (আইআরসি)-এর উদ্যোগে পরিচালিত ‘মাল্টি-সেক্টর রিকভারি অ্যান্ড এমপাওয়ারমেন্ট সাপোর্ট ফর ক্রাইসিস-অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন কক্সবাজার’ কার্যক্রমের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার তৈয়ব আলী। ইপসার চকরিয়া উপজেলা ম্যানেজার ফরহাদ উদ্দিন চৌধুরী কার্যক্রমের প্রোগ্রাম প্রেজেন্টেশন করেন।

সংলাপে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিশুদের সুরক্ষা, নিরাপত্তা, অধিকার ও বিভিন্ন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও উদ্বেগের কথা তুলে ধরেন।

আলোচনায় শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, মাদক ও অনলাইনভিত্তিক বিভিন্ন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব আলী বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; এটি সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব। শিশুদের যেকোনো ধরনের নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, যৌন হয়রানি ও অনলাইন ঝুঁকি থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শিশুদের সমস্যা ও মতামত গুরুত্বের সঙ্গে শুনে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি কোনো ধরনের ঝুঁকি বা সমস্যার মুখোমুখি হলে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

সংলাপে ইপসার কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews