শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চকরিয়া পৌরসভার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি জোরপূর্বক দখল করে অবৈধ স্থাপনা তৈরি  অভিযোগ উঠেছে পৌর ৭ নং ওয়ার্ডের মৃত শামশুল আলমের পুত্র আজিজুল ইসলাম সোহেল ও মো: কাজলের চক্রের বিরুদ্ধে।প্রশাসনিক তদন্তেও সওজ’র জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। গত ২১ অক্টোবর এ ঘটনায় সওজে অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা/ দোকানঘর নিমার্ণ  কাজ বন্ধসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেন চকরিয়া সড়ক উপ-বিভাগের প্রকৌশলী মো: আবদুল কাদের জিলানী।

সওজ সূত্রে জানা যায়, চকরিয়া সড়ক উপ-বিভাগের আওতাধীন ঢাকা ( যাত্রাবাড়ি)কুমিল্লা ( ময়নামতি)-চট্টগ্রাম- কক্সবাজার- টেকনাফ মহাসড়কে( এন-১)এর ৩৩৪ কি.মি:( চেইনেজ-৩৩৩+৩৭৪) এর সড়কের ডান পাশে চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জমিতে চলাচলের রাস্তা জোর পূর্বক দখল ও স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যাহা মহাসড়ক আইন-২০২১ এর ধারা ৯ এর উপধারা ১১ অনুসারে মহাসড়কে স্থাপনা তৈরির সুযোগ নেই।

চকরিয়া সড়ক উপ-বিভাগের প্রকৌশলী মো: আবদুল কাদের জিলানী দাখিল করা তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সওজ বিভাগের উক্ত সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর তৈরি করে দখল করেছেন  পৌর ৭ নং ওয়ার্ডের মৃত শামশুল আলমের পুত্র আজিজুল ইসলাম সোহেল ও মো: কাজল।

স্থানীয় সূত্রে জানা যায় , আরিফুল ইসলাম সোহেল চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছে। তিনি দলের নাম ভাঙিয়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। অন্যদিকে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  মহাসড়ক আইন-২০২১ এর ধারা অমান্য করে স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে।

এবিয়ষে  আরিফুল ইসলাম সোহেল মুটোফোনে একাধিক কল করেও যোগাযোগ সম্ভব হয় নি।

চকরিয়া সড়ক উপ-বিভাগের উপ- সহকারি প্রকৌশলী আবু হানিফ বলেন, ওই স্থানে সোহলে নামের এক ব্যক্তি স্থাপনা নির্মাণের সত্যতা পেয়েছি। তাদের তিন দিনের মধ্যে স্থাপনা গুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি শারদীয় দূর্গাপূজার লম্বা ছুটে কর্মকর্তারা ছুটিতে গেলে সে সুযোগে চক্রটি স্থাপনা নির্মাণ করতে পারে। অফিস চালু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews