1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ, সাধারণের প্রবেশ নিষেধ বিএনপির জয়ে চীনের প্রতিক্রিয়ায়ও উঠে এল বিআরআই-র কথা নেতৃত্ব আমানত ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা: মিজানুর রহমান আজহারী ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ

নগদ কেলেঙ্কারি: অদৃশ্য কোম্পানিতে শত কোটি টাকা বিনিয়োগ, বিদেশে পাচার

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ-এর নামে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির তথ্য উঠে এসেছে সাম্প্রতিক তদন্তে। কাগজে-কলমে বিদ্যমান, বাস্তবে অদৃশ্য কয়েকটি ছায়া-প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে সেই অর্থ পাচার করা হয়েছে বিদেশে। আর এর পেছনে রয়েছে  প্রভাবশালী একটি সিন্ডিকেট।

তদন্তে উঠে এসেছে, একটি প্রতিষ্ঠান যেখানে চেয়ারম্যান চেনেন না এমডিকে, এমডি জানেন না কোম্পানির প্রকৃত ব্যবসা—সেই রকম অজানা, অস্তিত্বহীন প্রতিষ্ঠান ফিনটেক হোল্ডিংস লিমিটেডে বিনিয়োগ করেছে নগদ। কোম্পানির ঠিকানা বনানীর একটি বহুতল ভবনে থাকলেও বাস্তবে সেখানে এ প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই।

অবাক করা বিষয় হলো, বাংলাদেশ ব্যাংকের তদন্তে নগদের হিসাব থেকে ২,৩৫৬ কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার তথ্য মিলেছে।

নগদের শেয়ার মালিকানায়ও রয়েছে চাঞ্চল্যকর অনিয়ম। নামমাত্র অফিস, নামেই কোম্পানি, অথচ শেয়ারের কোটি কোটি টাকার লেনদেন!

  • ব্লু ওয়াটার হোল্ডিংস লিমিটেড: যার ঠিকানাও মিথ্যা, চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা নাহিম রাজ্জাক।
  • তাসিয়া হোল্ডিংস লিমিটেড: যার অফিস প্রায় পরিত্যক্ত, অথচ একসময় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনদের আনাগোনা ছিল বলে জানালেন ভবনের দারোয়ান।
  • ফিনটেক হোল্ডিংস লিমিটেড: যেখানে এমডি ও চেয়ারম্যান কেউ জানেন না প্রতিষ্ঠানের কাজ কী।

আর এসব প্রতিষ্ঠানের নামেই দেশের আমজনতার ঘামে রোজগার করা টাকা মোবাইল ব্যাংকিং সেবার আড়ালে পাচার হয়ে যাচ্ছে বিদেশে।

তদন্তে আরও দেখা গেছে, এই অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন সরকারদলীয় গুরুত্বপূর্ণ নেতাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক উপ প্রেস সচিব পর্যন্ত। এখনো অনেকে বহাল তবিয়তে আছেন, কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই অনিয়ম শুধু অর্থনৈতিক নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ, মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় এমন দুর্বলতা জনগণের আস্থা নষ্ট করছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নতুন প্রশাসন এরইমধ্যে তদন্ত করে এসব তথ্য বের করেছে। দেশবাসীর প্রশ্ন, এই ভয়াবহ দুর্নীতির বিচার আদৌ হবে কি না?


 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট