বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগড়ে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুবেলের ওপর হামলায় মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

পাহাড়ী জনপদ ঈদগড়ে সৃজন সেচ্ছাসেবী সং গঠনের কার্যকরী সদস্য রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে ঈদগড় বাজার চত্বরে এমন কর্মসূচির আয়োজন করেছেন এই সংগঠনের নেতৃবৃন্দসহ এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ।

জানা যায়, ২১ জুলাই মাগরিবের নামাজের পর ধর্ষণ সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাজার পরিচালনা কমিটির সঙ্গে জরুরি সভা চলাকালে ঐ হামলার ঘটনা ঘটে।

হামলা শিকার তারেকুল ইসলাম রুবেল জানান, ঐ সময় তিনি বাজারে উপস্থিত ছিলেন। জৈনক বাবুল নামের এক ব্যাক্তির ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তাকে ডেকে নিয়ে গায়ে হাত তুলে ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

মানববন্ধনে বক্তারা এ হামলাকে পূর্বপরিকল্পিত আখ্যা দিয়ে ঐ হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই ধরনের আচরণ বাজার এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা কপিল উদ্দিন বাবলুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানালেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews