শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

ঈদগড়ে এবার ঘুমন্ত শিশুকে অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঈদগড় থেকে বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় জুই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণ করেছে অপহরণকারী চক্র। শিশুটি কুমিল্লার কাঞ্চননগরের মোঃ জুয়েলের কন্যা।

কিছুদিন পূর্বে সে ঈদগড়ের ৬ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম কমরু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফার স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিশু উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews