রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মামলার আসামি আলোচিত বালুদুস্য নাজিম দুইদিনের রিমান্ডে

রামুতে ২ কোটি ৪০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক-১

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি সফল অভিযানে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন আটক করা হয়েছে।

২২আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করেন।

প্রাথমিকভাবে চালক মোঃ ইব্রাহীম (২৬), পিতা- মোঃ শামসুল আলম, গ্রাম- পালংখালী, ডাকঘর- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তেলের ট্যাংকির ভিতর আলাদা করে তৈরি করা বক্স থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যেই বেসামরিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews