শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ট্রেন পটিয়া লাইনচ্যুত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

কক্সবাজার থেকে ঢাকামুখী আন্ত:নগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের বাফার হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিনের সঙ্গে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার রাত ৮টার কিছু সময় পরে দোহাজারী অতিক্রম করে পটিয়ায় ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামান জানান।

ট্রেনের বগিগুলোকে সেখান থেকে নিয়ে আসার জন্য চট্টগ্রাম থেকে নতুন একটি ইঞ্জিন পাঠানো হয়েছে।

পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। মাঝখানে এটি চট্টগ্রামে বিরতি দেয়।

পূর্ব রেলের ডিটিও (বিভাগীয় পরিবহন কর্মকর্তা) আনিসুর রহমান  বলেন, ইঞ্জিনের সঙ্গে ট্রেনটির বগিগুলো সংযুক্ত করার যে যন্ত্র সেটি ভেঙে যাওয়ায় কোচগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন করে একটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

রাত ১২টা পর্যন্ত পর্যটক এক্সপ্রেস ওই এলাকাতেই ছিল।

এর আগে ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙে গিয়ে একটি বগি বিচ্ছিন্ন হয়। তখন সেটিকে রেখেই ট্রেনটি গন্তব্যের পথে ছুটে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews