রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ২০ হাজার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক -১ নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে

যারা পিআর পিআর বলে নির্বাচনের তালবাহানা করছে, তাদেরকে আমরা রাজপথেই মোকাবিলা করব: সপু

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় কমিটির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন,  যারা পিআর পিআর বলে নির্বাচনের তালবাহানা করছে, তাদেরকে আমরা রাজপথেই মোকাবিলা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া এখন দলের প্রধান লক্ষ্য।

সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু একটি গোষ্ঠী এখনো নির্বাচন পেছানোর জন্য পিআর পিআর বলে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না-আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্য়বাক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন প্রুমুভ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews