শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা বেতনের ২০ শতাংশ ভাতার দাবি জানান।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন।

বাদিউল কবির বলেন, ‘‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছেন, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews