শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
“চাওয়া পাওয়া” লেখক আলেয়া মান্নান পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাতামুহুরি রেল স্টেশনে মহানগর এক্সপ্রেস যাত্রা বিরতির দাবি তুলছে স্থানীয় মহল চকরিয়ায় কলেজছাত্র আরমানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যানজট নিরসনে চকরিয়াতে ফুটপাত উচ্ছেদ অভিযান চকরিয়া ও মাতামুহুরিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কক্সবাজারে অচিরেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য সচিব আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাতিয়া চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

হাতিয়া, বিশেষ প্রতিনিধি।। 
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এদিন সকাল থেকে সুখচর ইউনিয়নের জাগলার চরে দিনভর থেমে থেমে সংঘর্ষ ঘটে। সবশেষ খবর, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনা কেন্দ্র করে আজ সকাল থেকে দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, চর দখল নিয়ে স্থানীয় শামছু গ্ৰুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে সকাল থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews