1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রায় দুই দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের অবহিত করা হয়।

জীবনযাত্রা বিষয়ক পরামর্শ
বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের জানিয়েছে। প্রস্তুতির জন্য আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার কথা রয়েছে। বরিশাল ক্লাবে বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় বিভাগের ধানের শীষ প্রার্থীরা ছাড়াও অন্যান্য সংগঠন নেতারা অংশ নেবেন।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানানোর প্রস্তুতি এখন তুঙ্গে।
উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট