1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

পুলিশের টানা ৩ ঘন্টা অভিযান , ধর্ষক কামাল গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
 চকরিয়ায় ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের কামাল উদ্দিন (৫৬) আটক ।
গত শুক্রবার(১লা মে) কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনিবাজার এলাকায় বিকেলে এই পাশবিক ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম কামাল উদ্দিন (৫৬) ওই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
​স্থানীয় লোকজন জানান ,  শুক্রবার বিকেল ৫টার দিকে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ উঠেছে, এ সময় প্রতিবেশী কামাল উদ্দিন শিশুটিকে নাস্তা কিনে দিবে বলে  ফুসলিয়ে বাড়ির পাশে নির্জনস্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
​চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল মোমেন জানান, “শিশুটিকে  সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা । বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির ওপর চালানো পাশবিক ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে অভিযান চালিয়ে মেয়ের বাড়িতে আত্মগোপন থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
​এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুততম সময়ে অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট