1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

লামা-চকরিয়া সড়কে পাহাড় ধস, দ্রুত যান চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

লামা(বান্দরবান) প্রতিনিধি।।

লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এলাকায় বুধবার(৯জুলাই)সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে এবং ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তায় সড়কটি যান চলাচলের জন্য অল্প সময়ের মধ্যেই উপযোগী করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। তাঁর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে ধসে পড়া মাটি ও আবর্জনা সরিয়ে রাস্তা পরিষ্কার করেন, যার ফলে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল।এদিকে, আবহাওয়া অধিদপ্তর আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতিতে লামা উপজেলা প্রশাসন সকল জনসাধারণকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এড়াতে এই সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট