শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা ঈদগাঁওয়ের হাফেজ মিজানের অনন্য কৃতিত্ব 

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

সাধারণ পরিবার থেকেই বেড়ে উঠা অসাধারণ কৃতিত্বের অধিকারী কক্সবাজারের ঈদগাঁওয়ের হাফেজ মিজানুল হক।

পারিবারিক সাপোর্টের উপর নির্ভরশীল না হয়েই নিজ পায়ে দাঁড়িয়ে সফলতার গল্পের মহানায়ক হয়ে চমক সৃষ্টি করেছেন টকবগে যুবক মিজান।
অদম্য স্পৃহা তাকে আটকিয়ে রাখতে পারেননি। লেখাপড়া তাকেই গ্রামীন পাঠশালা থেকে পৌঁছে দিলো অনন্য এক উচ্চতায়।

ঈদগাঁওর মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা থেকে তাঁর শিক্ষা জীবনের সূচনা ঘটে।
১৯৯১ সালে পবিত্র ত্রিশ পারা কোরআন শরীফ বুকে ধারন করে হাফেজ মাহফুজের তত্ত্বাবধানে রামুর জামেয়াতুল উলুম মাদ্রাসায় হেফজ পড়া শোনা করেন। পরবর্তীতে মাইজ পাড়া মাদ্রাসা থেকে ১৯৯৫ সালে স্বনামধন্য হেফজ শিক্ষক  হাফেজ ক্বারী তোয়াহার হাত ধরেই তিনি হেফজ সমাপ্ত করেন।

১৯৯৯ সালেই মিজান কওমী দরসে নেজামীর গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য ঐতিহ্যবাহী মাছুয়াখালী মাদ্রাসায় লেখাপড়া করেন। পরেই ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের তত্ত্বাবধানেই প্রথম স্থান অর্জন করে এলাকায় বিরল সম্মান বয়ে আনে। পরবর্তীতে জোয়ারিয়ানালার রড় মাদ্রাসায় ২০০০ সাল থেকে ২০২৫ সাল পযন্ত ধারাবাহিক পড়ালেখা করে মেশকাতে প্রথম স্থান অর্জনের মধ্যদিয়ে উচ্চ শিক্ষার জন্য এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসা থেকে দাওয়ায়ে হাদিসে এরাবিক মাষ্টা্স সম্পন্ন করেছেন।

দীর্ঘ ৩০ বছর ধরে ঢাকা-চট্রগ্রামসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার পবিত্র রমজান মাসেই তারাবীহ পড়িয়ে যাচ্ছেন হাফেজ মিজানুল হক।

ঢাকা তেজগাঁও নূরানী মাদ্রাসাসহ চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসায় সুনাম,কৃতিত্বের সাথে শিক্ষকতা করেন। সেই সাথে তিনি বিভিন্ন স্থানে প্রায় ৩৭টি মসজিদ নির্মানে সক্ষম হয়েছে।

প্রায় দীর্ঘ একযুগ ধরে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন ও সংস্থাতে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলা পযার্য়ে। বর্তমানে তিনি আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ঈদগাঁওর দারুন নাজাত তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক,মানারুল হিদায়া মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং চকরিয়ার পূর্ব খুটাখালী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews