1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আজ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মদিন

ডাকসুতে ভিপি পদে লড়বেন তাহমিনা আক্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী।

জুলাই গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস গড়ার আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিসহ তাহমিনা আক্তার একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মাজার, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে হামলা, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলা, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিসহ একাধিক বিক্ষোভ সমাবেশে সাহসী ভূমিকা পালন করেন তিনি।

তাহমিনা আক্তার সাংবাদিকদের বলেন, আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, আধুনিক, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়তে চাই আমি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট