বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

সেমিতে মেসির খেলা নিয়ে আশাবাদী কোচ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইন্টার মিয়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস জানিয়েছেন, বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে চেজ স্টেডিয়ামে লিগ কাপের সেমিফাইনালে নামার আগে লিওনেল মেসি ও জর্ডি আলবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেসি ডান পায়ের পেশিতে হালকা চোটের কারণে ২০ আগস্ট টাইগ্রেস উএএনএল-এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। অন্যদিকে, একই ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আলবাকে। এ কারণে শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও ছিলেন না দুজনেই।

তবে সুসংবাদ হলো, সোমবার ও মঙ্গলবার তারা দুজনই পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। মোরালেস বলেন, ‘জর্দি আর লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সম্পূর্ণ সেশন শেষ করেছে। ওদের অনুভূতি কেমন সেটি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে তারা অনুশীলন করেছে এবং শেষ করতে পেরেছে, এটা ইতিবাচক দিক।’

মেসিকে নিয়ে তিনি বলেন, ‘লিও অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরির বিষয় প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। আগামীকাল সকালে তার অবস্থা দেখেই সিদ্ধান্ত হবে।’

 

মেসি এর আগে ১৬ আগস্ট এলএ গ্যালাকসির বিপক্ষে চোট কাটিয়ে মাঠে নামেন এবং ৪৫ মিনিট খেলে এক গোল ও এক অ্যাসিস্ট করেন। তবে পরে আবারও ইনজুরির কারণে এক সপ্তাহের জন্য বাইরে থাকতে হয় তাকে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews