Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

পেকুয়া

গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করলো বনবিভাগ

By ভোরের কণ্ঠ
January 19, 2026 1 Min Read
0

মনিরুল আমিন,( চকরিয়া) কক্সবাজার :

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

তারা রবিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী নামক এলাকার থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত অবমুক্ত করেন।

এসময় রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন বলেন, স্থানীয় এক পরিবেশ বাদীর মাধ্যমে রাতে জানতে পারেন যে, পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালীতে জেলের জালে আটকা পড়েছে একটি বিশাল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। সাথে সাথে তিনি এসে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন। তিনি ধারণা করছেন মা কচ্ছপটি ডিম দিতে নদীতে ডুকে পড়ে এবং নদীতে বসানো জালে আটকা পড়ে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কূলে থাকার কারনে কচ্ছপটি দুর্বল হয়ে পড়ছিলেন। ফলে তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে এবং কচ্ছপটি সাগরে সাতার কেটে ডুব দিয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পেকুয়ার মুখপাত্র এফ এম সুমন বলেন,আমি খবর পেয়ে দ্রুত বনবিভাগকে খবরটি জানাই তারা এসে স্বল্প সময়ে মা কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন। তবে তিনি বিপন্ন প্রজাতির এসব সামুদ্রিক ও বণ্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিক ভুমিকা পালনের আহবান জানান।

এদিকে কচ্ছপটি দেখতে আসা স্থানীয়রা বলছেন প্রায় ৫০ কেজি ওজনের এইরকম কচ্ছপ নদীতে তারা কখনো দেখেননি। এটা বিশাল আকৃতির একটা মা কচ্ছপ।

উদ্ধারের সময় বিট কর্মকর্তা মোহাম্মদ সজীবসহ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক

Next

আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার দাপটই যুক্তরাষ্ট্রের কাছে বড়: গুতেরেস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *