1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের ঘোষণা এমপি আলমগীর ফরিদের সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত ধর্ষণের অভিযোগে মামলা, যুবদল নেতাকে সব পদ থেকে বহিষ্কার নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক সমাবেশের ডাক দিয়েছে ১১ দল চকরিয়ার সিআইপি ফরিদের স্ত্রী-সন্তান হজ্বের সফরে  চকরিয়া গলায় ফাঁস লাগানো মসজিদে ইমামের মরদেহ উদ্ধার প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর লামার কেয়াজুপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা

লামায় জায়গা বিক্রি নিয়ে সংঘর্ষ, আহত

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

লামা(বান্দরবান) প্রতিনিধি।।

লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের লামামুখ বাজারে সাবেক কাউন্সিলর মমতাজ উদ্দিনের জায়গা বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে লামামুখ এলাকায মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ হানিফ (পিতা: মৃত আব্দুল গফুর) মো: মালুমিয়া (পিতা: মৃত কালামিয়া)। দুজনেই বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর মমতাজ উদ্দিন তার একটি জায়গা ১২ লক্ষ টাকা মূল্যমান নির্ধারণ করে মোহাম্মদ আলীর কাছে বিক্রি করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তিনি জায়গাটি বিক্রি করবেন না বলে জানালে বিষয়টি নিয়ে গ্রামের সর্দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে একটি সালিশী বৈঠক বসেছিল। বৈঠক চলাকালীন একপর্যায়ে মালু মিয়া মমতাজকে টেনে নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পরিমলের বাজেমালের দোকানের সামনে তর্কাতর্কির একপর্যায়ে মালুমিয়া তার হাতের টর্চলাইট দিয়ে গ্রামের সর্দার মোহাম্মদ হানিফের মাথায় আঘাত করেন। এর পরপরই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে দুজনেই রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট