1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৪ আসনে এগিয়ে ব্যারিষ্টার আরমান জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে – সালাহউদ্দিন আহমেদ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন-সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি- এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি রামুতে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে-আব্দুল্লাহ আল ফারুখ

মহেশখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ দল কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকার কাঁচা রাস্তার উত্তর পাশে বদীউল আলম ওরফে বদু’র পানের বরজে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার করা হয়—
১) মো. খোকন (৪০), পিতা—মৃত লালু মিয়া, সাং—সামিরাঘোনা, কালারমারছড়া ইউনিয়ন।
তার দেখানো মতে বরজের দক্ষিণ-পূর্ব কোণ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত বন্দুকটি কাঠের বাটসহ ২১.০২ ইঞ্চি লম্বা এবং ট্রিগার ও ফায়ারিং পিন সচল অবস্থায় ছিল।
অভিযানের সময় আসামির সহযোগী ২) নজির আহমদ (৩৫), পিতা—মৃত মনসুর আলম ওরফে রসু, সাং—সামিরাঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি—পালিয়ে যায়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত খোকনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। অপরদিকে পলাতক নজির আহমদের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও দুইটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে এবং একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মহেশখালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট