শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

লামায় ইটভাটা উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের অভিযানে বাঁধা দেয়ায় লামা থানায় মামলা দায়ের। জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক(২৫) সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলার বাদী পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপ পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

১৭ নভেম্বর (সোমবার) লামা থানায় ‘দন্ডবিধি ১৮৬০’ এর ১৪৩, ৩৪১, ১৮৬, ৫০৬ আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, এবি ওয়াহিদ (৫০), মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), খাইয়ের উদ্দিন মাস্টার (৫০), মুজিবুল হক চৌধুরী (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহিরসহ চার শ্ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রকাশ, অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর প্রশাসনের একটি বিশেষ টিমের অভিযানে(সরকারি কাজে) বাধা দেওয়ার কারনে এই মামলা রুজু হয়। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর/২৫) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকয় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান করেন। ওই সময় ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। ওইদিন প্রতিবাদকারী শ্রমিকরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুইয়ে প্রতিবাদ করে।

সূত্রে প্রকাশ, লামা উপজেলার ফাইতং ইউনিয়নে লাইসেন্স বিহীন ৩০টি ইটভাটা চলছে। এসব ভাটার মধ্যে চলতি সৃজনে বিধি নিষেধ তোয়াক্কা না করে কয়েকটি ভাটায় কার্যক্রম চালু করে। অভিযোগ রয়েছে, ইটভাটার মালিকেরা পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে ব্রিফফিল্ড চালাচ্ছে। এই কার্যক্রম বন্ধে বিশেষ টিমের যৌথ অভিযানে বাধা দেয় শ্রমিকরা।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ টিমকে বাধা দানকারীরা কেউ স্থানীয় নয়। তারা ইটভাটার শ্রমিক। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”

অপরদিকে ১৭ নভেম্বর সন্ধ্যায় ইটভাটার শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করে এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক এর নেতৃত্বে উঠোন বৈঠক করেন। সেখানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ আসনের এনসিপি প্রার্থী এবি ওয়াহিদ। বক্তারা বলেন, হাজারো শ্রমিকের বিকল্প কর্মসংস্থান না করে ব্রিকফিল্ড বন্ধ করা শ্রমিকদের স্বার্থ পরিপন্থি। সরকার প্রাথমিকভাবে এক হাজার শ্রমিকের বিকল্প কর্মসংস্থান করার আহবান জানান।

এদিকে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও প্রশানের বিশেষ টিমের চলমান অভিযানের বিরুদ্ধে ইটভাটার স্থানীয় পাহাড়ি বাঙালী হাজারের অধিক শ্রমিক ফাইতং ইউনিয়নে অবস্থান নেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে। সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের চলমান কর্ম উৎস বন্ধ করার বিরুদ্ধে শ্রমিকরা স্লোগান দিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews