রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলা হত্যা চেষ্টা মামলার আসামি আলোচিত বালুদুস্য নাজিম দুইদিনের রিমান্ডে

ঈদগাঁওতে জামায়াতের স্বাগত মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ঈদগাঁওতে জামায়াতের উদ্যোগে এক স্বাগত মিছিল ও নির্বাচনী পথসভায় জনতার ঢল নামে।

৩০ জানুয়ারী (শুক্রবার) ঈদগাঁও উপজেলা জামায়াত কতৃক আয়োজিত স্বাগত মিছিলটি  আসরের নামাজ পরবর্তী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে বঙ্গিম বাজার, আলমাছিয়া মাদ্রাসা সড়ক হয়ে ঈদগাঁওর গরু বাজার পদক্ষিণ করে বাস স্টেশনের নিবার্চনী পথসভায় যোগ দেন। মিছিলটিতে হাত নেড়ে শুভেচ্ছা জানান (কক্সবাজার ৩) সদর,রামু ও ঈদগাঁও আসনের দাঁড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর।

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজীমের পরিচালনায় বক্তব্য রেখেছেন দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভেকেট সলিম উল্লাহ বাহাদুর,জেলা জামায়াত নেতা এড.ফরিদ উদ্দিন ফারুকী, চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। এতে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মুহসিন ও লায়েক ইবনে ফাজেলসহ স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাদে জুমা থেকে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ,পোক খালী,জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাইস্কুল মাঠে জমায়েত হয়। বাদে আসর মূল মিছিলে জনতার ঢল নামে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews